জামালপুরে পৌর কাউন্সিলর শাহরিয়ার আলম ইদুকে গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে শহরের কাচারিপাড়ায় কলেজ রোডে সড়ক অবরোধ করে মানববন্ধনের আয়োজন করে স্থানীয়রা।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, জামালপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহরিয়ার আলম ইদু মাদক ব্যবসা, সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমিদস্যুতা করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন।
প্রসঙ্গত, গত বুধবার দুপুরে পৌর কাউন্সিলর শাহরিয়ার আলম ইদুর নেতৃত্বে একদল লোক চাল ব্যবসায়ী এ কে এম শফিকুল ইসলাম জুলহাসের দোকান ও বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ ঘটনায় জামালপুর সদর থানায় কাউন্সিলর শাহরিয়ার আলম ইদুর বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।
তবে শাহরিয়ার আলম ইদু তার বিরুদ্ধে এসব অভিযোগ অস্বীকার করে বলেন, সরদারপাড়া এলাকায় পৌরসভার একটি রাস্তার ওপর দেয়াল নির্মাণে বাধা দিতে গেলে তার ওপর হামলা চালানো হয়।