এ বছর জেএসসি ও এসএসসির ফলাফলের ভিত্তিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের দিনক্ষণ চূড়ান্ত না হলেও জানা গেছে, ফলা জানা যাবে ঘরে বসেই। এর জন্য প্রি-রেজিস্ট্রেশন করতে হবে ফলপ্রত্যাশীদের। গত বৃহস্পতিবার টেলিটকের বিজ্ঞপ্তিতে প্রি-রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়ে বলা হয়েছে, ঘরে বসে ফল পেতে রেজিস্ট্রেশন করতে হবে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ঐঝঈ লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডর নাম, রোল লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। অধ্যাদেশ জারি হলেই ফল প্রকাশ হবে বলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন। মন্ত্রণালয় থেকে জানা গেছে, আগামী সপ্তাহেই এ অধ্যাদেশটি জারি করা হতে পারে।