ইইডিসির বিশেষ ট্রাস্টি ও বাংলাদেশের প্রতিনিধি আশরাফুল হক চৌধুরী

আশরাফুল হক চৌধুরীকে বিশ্বের অন্যতম উন্নয়ন সংস্থা ইউরোপীয় অর্থনৈতিক উন্নয়ন কাউন্সিলের (ইইডিসি) বিশেষ ট্রাস্টি ও প্রতিনিধি হিসেবে ১ জানুয়ারি থেকে নিযুক্তি দিয়েছে। মাদ্রিদে সদর দপ্তর, ইইডিসি একটি আমলাতান্ত্রিকবিহীন, অরাজনৈতিক, বেসরকারি আন্তর্জাতিক সংস্থা, যা আর্থসামাজিক এবং শিল্প প্রবৃদ্ধির ক্ষেত্রে তহবিল উন্নয়নে সরকারি ও বেসরকারি খাতের প্রয়োজনগুলোর দ্রুত সমাধানের জন্য নিবেদিত। নির্দিষ্ট ম্যান্ডেটের সঙ্গে পরিচালিত এই সংস্থা লাতিন, দক্ষিণ ও মধ্য আমেরিকা, ক্যারিবিয়ান, ইউরোপ, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, মধ্য, পূর্ব এবং দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে বিশ্বের প্রায় সব দেশেই বিস্তৃত। এক্সিকিউটিভ বোর্ড, ট্রাস্টি বোর্ড ও অ্যাডভাইজরি গ্রুপে উচ্চ প্রোফাইল সম্পন্ন বিশেষজ্ঞ এবং স্বনামধন্য ব্যক্তিদের সমন্বয়ে এই সংস্থা তাদের বিভিন্নধর্মী উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত করে থাকে। তার নিযুক্তির মাধ্যমে ইইডিসি এখন তার অবিচ্ছিন্ন আর্থসামাজিক ও শিল্প প্রবৃদ্ধির কারণে বাংলাদেশকে উন্নয়নের অংশীদার হিসেবে যুক্ত করেছে। আশরাফু চৌধুরী ৩২ বছর ধরে বাণিজ্য, বিনিয়োগ ও টেলিযোগাযোগে বিশেষজ্ঞ হিসেবে অবদান রাখছেন। বর্তমানে তিনি স্টার ইনফ্রাস্ট্রাকচার কনসোর্টিয়ামের ব্যবস্থাপনা পরিচালক এবং ব্যাংক এশিয়ার পরিচালক হিসেবে নিযুক্ত আছেন। বিজ্ঞপ্তি