ইস্পাহানি মির্জাপুর টানা ষষ্ঠবারের মতো বাংলাদেশের শ্রেষ্ঠ হট বেভারেজ (চা) ব্র্যান্ড হওয়ার পুরস্কার জিতেছে। পাশাপাশি সব দেশীয় ও বহুজাতিক ব্র্যান্ডের মধ্যে ‘ওভারঅল বেস্ট ব্র্যান্ড’ ক্যাটাগরিতে তৃতীয় শীর্ষস্থানের স্বীকৃতি লাভ করেছে ইস্পাহানি মির্জাপুর। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও নিয়েলসেনের উদ্যোগ এবং এআইইউবির সহযোগিতায় এবারের অ্যাওয়ার্ড অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
কভিড-১৯ পরিস্থিতির জন্য এবারের ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২০’ অনুষ্ঠানটি পুরোপুরি ভার্চুয়ালি হয়। নিয়েলসেনের বিশ্বমানের জরিপ পদ্ধতি ‘উইনিং ব্র্যান্ডস’ অনুসারে এ জরিপ পরিচালিত হয়। এবার দেশজুড়ে প্রায় ৭ হাজার ৬০০ ভোক্তা এ জরিপে অংশ নেন। ইস্পাহানি টিয়ের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুর। বিজ্ঞপ্তি।