বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি সেনাবাহিনীর রিসালদার (বরখাস্ত) মোসলেহ উদ্দিন খানসহ ৫২ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করেছে সরকার। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৭০তম সভার সুপারিশ অনুযায়ী তাদের গেজেট বাতিলের প্রজ্ঞাপন জারি করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এরপর গত ৫ জানুয়ারি তাদের সনদ বাতিল করে গেজেট জারি করা হয়, যা গতকাল রবিবার প্রকাশ করা হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকাণ্ডের মিশনে অংশ নেওয়াদের মধ্যে মোসলেহ উদ্দিন অন্যতম। একই বছর ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঢুকে সেনাদের যে দলটি জাতীয় চার নেতাকে গুলি করার পর বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে, তাতেও ছিল তার প্রত্যক্ষ সম্পৃক্ততা।
মোসলেহ উদ্দিনের গ্রামের বাড়ি নরসিংদীর শিবপুরের দত্তেরগাঁও গ্রামে। তার সেনা গেজেট নম্বর-৬৪৩। কিছুদিন আগে মোসলেহ উদ্দিনকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে বলে কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশ হলেও সরকার তা নিশ্চিত করেনি।
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মহাপরিচালক জহুরুল ইসলাম রোহেল গতকাল সাংবাদিকদের বলেন, ‘মোসলেহ উদ্দিনের গেজেট বাতিল হয়েছে, কারণ উনি বঙ্গবন্ধুর খুনি। বঙ্গবন্ধুর খুনিদের খেতাব বাতিল করতে আদালতের নির্দেশনা রয়েছে। তার খেতাব এবং মুক্তিযোদ্ধা সনদ দুটোই বাতিল করা হয়েছে।’
সনদ বাতিল হওয়া অন্যরা হলেন নরসিংদী সদরের আবুল ফজল (গেজেট-৩৭৫২, সনদ-ম-১৮৫১৫), মো. জয়নাল (গেজেট-৩৭৫৯, সনদ-ম-১৮৫১৪); কিশোরগঞ্জের করিমগঞ্জের মৃত গোলাম মোস্তফা (গেজেট-১৮৩২), মৃত মো. মোখলেছুর রহমান (গেজেট-১৪২৪), নাসিরুল ইসলাম খান (গেজেট-৩৫৭৯) ও কিশোরগঞ্জ সদরের মো. আজিজুল হক (ননী) (গেজেট-৩৩০৩); গাজীপুরের কালীগঞ্জের আবদুল কাদের (সেনা গেজেট-১৭৭১৭, সনদ-৭৪৮৫৫), মো. আলতাফ হোসেন (গেজেট-১৫২৮); কুমিল্লার চৌদ্দগ্রামের মো. ওয়াহিদুর রহমান (গেজেট-৫৯৫৬) ও মৃত মো. আবদুল মালেক (গেজেট-৬৮৯৬); কক্সবাজারের উখিয়ার রুহুল আমিন (গেজেট-২৪৪); ফরিদপুরের সদরপুর উপজেলার ডা. এ গাফফার মিয়া যুদ্ধাহত (লাল মুক্তিবার্তা নম্বর-১০৮০৬০০৫৪); বগুড়ার সারিয়াকান্দির মো. সামাদ আলী (গেজেট-২৯৮২, সনদ-১৯৯৯৮৫); নাটোরের বড়াইগ্রাম উপজেলার চাঁদ মোহাম্মদ (গেজেট-৬৭২), মো. ওসমান আলী (গেজেট-৭২৭), মো. জাকির হোসেন (গেজেট-৭২৮), আ. কাদের মোল্লা (গেজেট-৬৮২), আ. রহমান (গেজেট-৭০১), আ. জব্বার (গেজেট-৭০৩), সরদার মো. বয়েত রেজা (গেজেট-৭১৩, সনদ-৭২৬৪৪), মো. শামসুল হক (গেজেট-৬৪১), মৃত সিরাজুল ইসলাম (গেজেট-৬৮৩), মো. আ. গফুর খান (গেজেট-৬৮৪), মো. শফি উদ্দিন (গেজেট-৭১২), মো. নাজিম উদ্দিন (গেজেট-৬৭৫), মো. আ. রব (গেজেট-৫৬৪), মো. জামাত আলী (গেজেট-৬৫৯), মো. আ. সামাদ (গেজেট-৬৮৫), মো. আফজাল হোসেন (গেজেট-৬৮৮), মো. আ. আউয়াল (গেজেট-৫৪৮), মো. রফিকুল ইসলাম (গেজেট-৬৮৬), মৃত আনছার আলী (গেজেট-৬৯৩), মৃত নুরুল ইসলাম (গেজেট-৬৯৬); পাবনা সদরের মো. নাসির উদ্দিন (গেজেট-৩২৫), ঈশ্বরদীর মো. তরিকুল ইসলাম (গেজেট-১০৪৬); টাঙ্গাইলের ঘাটাইলের মো. আবদুল বাছেদ করিম (গেজেট-৬০৬) ও সখিপুরের মো. আ. বছির মিয়া (গেজেট-৪১৩৬); নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মৃত ইলিয়াস মিয়া (গেজেট-১৫৩৯), তোফাজ্জল হোসেন (গেজেট-৮৯২), নারায়ণগঞ্জ বন্দর উপজেলার মো. শহীদুল্লাহ সরদার (গেজেট-২৭৯), মৃত আলী আকবর (গেজেট-৪৭৫), মনিরুল ইসলাম (গেজেট-৪৭৩), রহমত উল্লাহ (লাল মুক্তিবার্তা নম্বর-০১৪০২০১৬৯), আবদুল মাজেদ (গেজেট-৩৫৫); বরিশালের উজিরপুরের মো. বেলায়েত আলী বিশ্বাস (গেজেট-৪৬৯০), মো. আবদুল হাকিম মোল্লা (গেজেট-৫০৩১), এছাহাক মুন্সি (গেজেট-৫০২৩), আবদুল মাজেদ আলী হাওলাদার (গেজেট-৪৯৭৪), মৃত মো. আ. রহিম (গেজেট-৫৩৫২), হারুন অর রশিদ (গেজেট-৫১৬১) এবং আ. রহমান সরদার (গেজেট-৫৪১০)।