মাদারীপুর গাছ বাগানে যুবকের হাত বাঁধা ঝুলন্ত লাশ

মাদারীপুর গাছের সঙ্গে হাত বাঁধা অবস্থায় সোলাইমান সরদার (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে সদর থানা-পুলিশ।

সোমবার সকালে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পখিরা গ্রামের এই ঘটনা ঘটে।

নিহত সোলইমান সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পখিরা গ্রামের সিকিম আলী সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা সোলাইমানের বাড়ির পাশে একটি গাছ বাগানে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সোলাইমানকে দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটিকে হাত বাঁধা অবস্থায় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

তবে সোলাইমানের মা ধারণা করছেন, সোলাইমানের বাবা একাধিক বিবাহ করায় পরিবারে সব সময় কলহ লেগে থাকত। তাছাড়া জমি-জমা নিয়ে পরিবারে মাঝে মধ্যেই কথাকাটাকাটি হয়ে আসছে।

নিহত সোলাইমানের মা হালিমন বেগম জানান, পরিবারের লোকসংখ্যা অনেক প্রায় কথাকাটাকাটি হয়ে থাকে এই কারণে আমার সন্তানকে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছে। আমি অপরাধীর শাস্তি চাই।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিয়া বলেন, হাত বাঁধা অবস্থায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলতে পারবো হত্যা না আত্মহত্যা। তা ছাড়া এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।