সিরাজগঞ্জে পুকুর থেকে বৃদ্ধর লাশ উদ্ধার

সিরাজগঞ্জ সদর উপজেলার সায়েদাবাদ ইউনিয়নের জারিলা পোড়াবাড়ি গ্রামের একটি পুকুর থেকে রবিবার বিকেল পৌনে ৩ টার দিকে পুলিশ অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের (৬০) লাশ উদ্ধার করেছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা জানান, দুপুরে এলাকাবাসী লাশটি পুকুরে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তর জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। কীভাবে তার মৃত্যু হয়েছে তা ময়না তদন্তর পর নিশ্চিত হওয়া যাবে।

এ ছাড়া ওই বৃদ্ধের নাম-ঠিকানাও এখনো জানা যায়নি। জানার চেষ্টা চলছে।