অ্যাসোসিয়েটেড বিল্ডার্স করপোরেশনের (এবিসি) পরিচালক এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ও ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান রাশেদ আহমেদ চৌধুরী মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ২০১৪ সালের ২৬ ফেব্রুয়ারি থেকে ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত এমটিবি এবং এর তিনটি অঙ্গ প্রতিষ্ঠানের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। এর আগে তিনি এমটিবির ভাইস চেয়ারম্যান ও এমটিবির নিরীক্ষা পর্ষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি