শৈলকুপায় আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপায় আগুনে পুড়ে আছিরন বেগম (৮৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

রবিবার দিবাগত রাতে ওই উপজেলার দুধসর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা ওই গ্রামের মৃত সৈয়দ আলীর স্ত্রী।

শৈলকুপা ফায়ার সার্ভিস জানায়, ঘরে আগুন লাগার সময় অসুস্থ বৃদ্ধা ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন।

পরিবারের অন্য সদস্যরা প্রাণ বাঁচাতে দৌড়ে ঘর থেকে বের হতে পারলেও অসুস্থ বৃদ্ধা হাঁটাচলা না করতে পারায় বাইরে যেতে পারেনি।

খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে নিহতের লাশ উদ্ধার করে।

রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।