আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ

ফাইনালের দৌড়ে ইংল্যান্ডও

না কোনো নাটকীয়তা তৈরি হয়নি। ইংল্যান্ডের আর কোনো উইকেটও পড়েনি। বাকি ৩৬ রান (সব মিলিয়ে ৭৪) নির্বিঘেœ তুলে ৭ উইকেটের জয় পেয়েছে ইংল্যান্ড। লঙ্কাদ্বীপে ইংল্যান্ডের এটা টানা পঞ্চম টেস্ট জয়। যার চারটিতেই নেতৃত্ব দিলেন জো রুট। বিদেশের মাটিতেও এটা টানা চতুর্থ জয় ইংল্যান্ডের। এই জয়যাত্রা শুরু হয়েছিল ২০২০ সালের দ. আফ্রিকা সফর দিয়ে। গতকাল গল টেস্ট জয়ের মাধ্যমে রুট একটা মাইলফলকের দিকে এগিয়ে গেছেন। মাইকেল ভনের পর (২৬) তিনিই এখন সবচেয়ে বেশি টেস্টজয়ী (২৪) অধিনায়ক। এই জয়ে দুই ইনিংসে ৫টি করে উইকেট নিয়েছেন দুই স্পিনার ডম বেস ও জ্যাক লিচ। ৪৮ বছর পর একই টেস্টে এই প্রথম দুই ইংলিশ স্পিনার ৫ উইকেট নেওয়ার নজির গড়লেন।

এই জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে যুক্ত হলো ইংল্যান্ড। ৬৫.২ শতাংশ পয়েন্ট নিয়ে চার নম্বরে তারা। শুক্রবার থেকে শুরু দ্বিতীয় টেস্টও জিতলে তাদের পয়েন্ট হবে ৬৮.৬৭। এরপর ভারতের মাটিতে ৫ ফেব্রুয়ারি থেকে চার টেস্টের সিরিজ। তাদের ঠিক ওপরে ৭০.০ শতাংশ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড। ব্রিসবেন টেস্ট শুরুর আগে অস্ট্রেলিয়া ও ভারতের পয়েন্ট ছিল ৭৩.৮ শতাংশ ও ৭০.২ শতাংশ। এই ম্যাচ আজ ড্র হলে অস্ট্রেলিয়ার পয়েন্ট হবে ৭১.২৫, ভারতের ৬৮.৩৩। ইন্টারনেট।