করোনা পরিস্থিতিতেও আমদানি ও রপ্তানিভিত্তিক বাণিজ্য এবং অভ্যন্তরীণ সাপ্লাই চেইন নিরবচ্ছিন্ন রাখতে সক্ষম হওয়ায় ঢাকা কাস্টম হাউজকে ‘ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন (ডব্লিউসিও) সার্টিফিকেট অব মেরিট’ সম্মাননা দেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ২৬ জানুয়ারি এক সেমিনারে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা দেওয়া হবে। এনবিআরের দ্বিতীয় সচিব মো. শহিদুজ্জামান সরকার স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।