সার্চ ইঞ্জিন গুগল তাদের প্লে স্টোরে এখন থেকে ট্রেন্ডিং অ্যাপ এবং ট্রেন্ডিং ডাউন অ্যাপ দেখানো শুরু করবে। অর্থাৎ আপনি এই অ্যাপ স্টোরে কোনো অ্যাপ সার্চ করলে বুঝতে পারবেন উল্লেখিত অ্যাপটি অধিক পরিমাণ ডাউনলোড হচ্ছে নাকি সেটি বাকিদের তুলনায় পিছিয়ে পড়ছে। গুগল অ্যাপের টপ লিস্টে একটি তীর (অ্যারো) চিহ্ন যুক্ত করেছে। এই তীর চিহ্ন ওপরের দিকে থাকার অর্থ অ্যাপটি অধিক ডাউনলোড হচ্ছে এবং নিচের দিকে থাকার অর্থ সম্প্রতি দিনে অ্যাপটির ডাউনলোড সংখ্যা কমেছে। নতুন এই ফিচারের মাধ্যমে ইউজাররা সহজেই সঠিক অ্যাপ ডাউনলোড করতে পারবেন বলে গুগলের বিশ্বাস। যদিও এই তীর চিহ্ন জানাবে না অ্যাপটি কোন সøট বা লেভেলে অবস্থান করছে। এমনকি এটাও জানা যাবে না যে কবে থেকে অ্যাপটি ট্রেন্ডিংয়ে আছে বা কবে থেকে এর ডাউনলোড সংখ্যা কমেছে।
নতুন ফিচার যেভাবে ব্যবহার করতে হবে
প্রথমে গুগল প্লে স্টোর অ্যাপে যেতে হবে।
ওপরের সারিতে টপ চার্টে ট্যাপ করতে হবে।
এখান থেকে সহজেই বিভিন্ন চার্ট নেভিগেট এবং নির্বাচন করা যাবে।
বিভিন্ন বিভাগ থেকে অ্যাপ চেক করা যাবে।