ঠাকুরগাঁওয়ে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী ইমতিয়াজ হোসেন ওরফে ডায়মন্ডকে মৃত্যুদন্ড এবং আসাদ হোসেন ওরফে জেসি নামের একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল বুধবার ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশিদ এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখর কুমার রায় জানান, মৃত্যুদন্ডের আদেশ ছাড়াও ইমতিয়াজকে ১ লাখ টাকা জরিমানা এবং আসাদকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন বছরের কারাদ- দেওয়া হয়েছে। রায়ের সময় ইমতিয়াজ আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। অন্য আসামি পলাতক।
মামলার বরাতে জানা যায়, ২০১৩ সালের ১ আগস্ট শহরের মুন্সিপাড়ায় ইমতিয়াজ তার স্ত্রী ফারিয়া আক্তার মুমুকে (২৪) পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখে।
অন্যদিকে পিরোজপুরে মেয়ে শিশুকে হত্যার দায়ে সৎমা মনি বেগমকে (২৫) যাবজ্জীবন কারাদ-ের আদেশ দিয়েছে আদালত। গতকাল দুপুরে জেলা ও দায়রা জজ মো. মহিদুজ্জামান এ আদেশ দেন। আদালত একই সঙ্গে আসামিকে ৫ হাজার টাকা অর্থদ-ের আদেশ দেয়। ২০১৭ সালের ১ ডিসেম্বর শহরের মধ্যরাস্তায় ফুচকা বিক্রেতা জাহিদুল শেখের প্রথম স্ত্রীর মেয়ে ঝুমুরকে রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় আসামি মনি বেগম পুকুরে ফেলে দেন। পরদিন দুপুরে শিশুর লাশ ভেসে ওঠে।