নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পৌরশহরে বাজারের মধ্য দিয়ে সব ধরনের বালুবাহী যান চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল শনিবার দুপুরে স্থানীয় প্রেস ক্লাব মোড়ে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি দুর্গাপুর শাখার উদ্যোগে শত শত নারী-পুরুষের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন পালন করা হয়।
কমিউনিস্ট পার্টি উপজেলা শাখার সাধারণ সম্পাদক রূপক সরকারের সঞ্চালনায় বক্তব্য দেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা কমরেড ডা. দিবালোক সিংহ, পৌর নির্বাচনে কমিউনিস্ট পার্টির মনোনীত মেয়র প্রার্থী কমরেড শামছুল আলম খান, উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আলকাছ উদ্দিন মীরসহ স্থানীয় নেতারা।