রংপুরে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ

রংপুর কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার ভোরে রংপুর লালবাগ কেডিসি রোড কুঞ্জ ছাত্রী নিবাস থেকে সোনালী রায় (২৩) নামের শিক্ষার্থীর লাশ উদ্ধার করে পুলিশ।

ওই ছাত্রী নিবাসের কয়েকজন ছাত্রী সকালে  ঝুলন্ত  অবস্থায় তার মরদেহ দেখতে  পেয়ে পুলিশকে জানালে মরদেহটি উদ্ধার করা হয়। এ বিষয়ে কেউই তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারেনি।

তবে ওই ছাত্রীনিবাসের মালিকের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

একাধিক এলাকাবাসী জানান, আপাতত  কলেজ  বন্ধ। তারপরেও কেন ছাত্রী নিবাসে এ ছাত্রী  অবস্থান  করেছে  তা কারও বোধগম্য হচ্ছে  না।

সোনালী রায় জয়পুরহাট জেলার কালাই উপজেলার সুভাষ চন্দ্রের মেয়ে। তিনি কারমাইকেল কলেজে ইংরেজি বিভাগের ৪র্থ বর্ষের ছাত্রী।

তাজহাট থানার ওসি (তদন্ত) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আত্মহত্যার কারণ জানা যায়নি। এটি হত্যা না আত্মহত্যা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।