মেষের কর্মক্ষেত্রে নগদ প্রাপ্তি যোগ আছে, পাওনা আদায় হতে পারে সিংহের

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) কর্মক্ষেত্রে নগদ প্রাপ্তি ও সম্মান বৃদ্ধির যোগ আছে। স্বল্প ভ্রমণ লাভজনক হবে। স্বাস্থ্যের যত্ন নিন।

বৃষ (২১ এপ্রিল-২০ মে) আয় বৃদ্ধি হবে। পেটের পীড়া ভোগাবে। পিতার স্বাস্থ্যও ভালো যাবে না।

মিথুন (২১ মে-২০ জুন) ঠান্ডায় স্নায়ু দুর্বলতা বাড়বে। ভ্রমণ শুভ হবে। স্ত্রীর আয় বাড়বে।

কর্কট (২১ জুন-২০ জুলাই) স্বামী-স্ত্রী উভয়ের ভ্রমণ শুভ হবে। ব্যয় বাড়বে। ব্যবসায় পুঁজি বিনিয়োগ লাভজনক হবে।

সিংহ (২১ জুলাই-২০ আগস্ট) স্নায়ু দুর্বলতা দেখা দিতে পারে। পাওনা টাকা আদায় হতে পারে। ব্যাংকে সঞ্চয় বাড়বে।

কন্যা (২১ আগস্ট-২২ সেপ্টেম্বর) সন্তান উচ্চ শিক্ষার জন্য বিদেশ গমন করবে। ব্যাংকের হিসাবের সমস্যা দূর হবে। পুরান আশা পূরণ হবে।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) দূরদেশ ভ্রমণ আছে। পিতার স্নায়ু দুর্বলতা বেড়ে যাবে। মায়ের স্বাস্থ্যও ভালো যাবে না।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২০ নভেম্বর) স্বাস্থ্য ভালো না থাকলেও আত্মীয়দের কাছে সমাদর বাড়বে। স্বল্প-ভ্রমণ শুভ। স্ত্রীর আয় বাড়বে।

ধনু (২১ নভেম্বর-২০ ডিসেম্বর) ডায়াবেটিস ও আয় বাড়বে। সংসারে শান্তি থাকবে। স্ত্রীর স্নায়ু পীড়া দেখা দেবে।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) স্নায়ু দুর্বলতা ও অলসতা দেখা দেবে। তবে সমাজে সম্মান বাড়বে। পাওনা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা আছে।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) স্নায়ু সমস্যা থাকলেও প্রেম-রোমাঞ্চ শুভ। সন্তানের শিক্ষার উন্নতি হবে। ব্যয় বাড়বে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) কর্মক্ষেত্রে আনন্দময় পরিবেশ থাকবে। ব্যাংকে অর্থ সঞ্চয় হবে। মায়ের স্বাস্থ্য ভালো যাবে না।