নারায়ণগঞ্জে মোবাইল ফোনে কথা বলতে বলতে ট্রেনের নিচে কাটা পড়ে লিটন (৩০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ফতুল্লার শাহজাহান রোলিং মিল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত লিটন কুড়িগ্রাম জেলার চিলমারীর মৃত হযরত আলীর ছেলে। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা পৌনে ৭টার দিকে লিটন মোবাইল ফোনে কথা বলতে বলতে শাহজাহান রোলিং মিল এলাকায় রেললাইন পার হওয়ার সময় নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেনে কাটা পড়েন।