মার্কেন্টাইল ব্যাংকের ‘স্ট্রাটেজিক বিজনেস কনফারেন্স-২০২১’ গতকাল ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ব্যাংক পর্ষদের চেয়ারম্যান মোরশেদ আলম, এমডি-সিইও মো. কামরুল ইসলাম চৌধুরী, ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন (হুমায়ুন), এম আমানউল্লাহ, নির্বাহী কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. আনোয়ারুল হক, মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান এ কে এম সাহিদ রেজা, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম এ খান বেলাল, পরিচালক এ এস এম ফিরোজ আলম, মো. আব্দুল হান্নান, মো. নাসিরউদ্দিন চৌধুরী, মোশাররফ হোসেন। বিজ্ঞপ্তি