অবৈধ পথে ভারতে গিয়ে দেড় থেকে ৩ বছর সাজা ভোগ শেষে দেশে ফিরেছেন দুই শিশুসহ ১২ বাংলাদেশি নারী-পুরুষ। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
পরে বেনাপোল পোর্ট থানা থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও তাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য যশোর শেল্টার হোমে নিয়ে যায়।
ফেরত আসাদের মধ্যে ৩ জন নারী, ৭ জন পুরুষ ও দুটি শিশু রয়েছে। তাদের বয়স ৭ থেকে ৩৫ বছরের মধ্যে। তারা বাগেরহাট, খুলনা ও বরগুনা জেলার বাসিন্দা।
জাস্টিস অ্যান্ড কেয়ারের এরিয়া ম্যানেজার এ বি এম মুহিত বলেন, ‘বিভিন্ন সময়ে দালালের খপ্পরে পড়ে ভালো কাজের আসায় তারা ভারতে যায়। সে দেশের বেঙ্গালুরু এলাকায় বিভিন্ন বাসা-বাড়িতে কাজ করার সময় তারা ভারতীয় পুলিশের হাতে আটক হয়। সেখান থেকে তালাশ নামে একটি এনজিও তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে।