র‌্যাংগস সিলিং ফ্যান শীতকালীন ধামাকা বুকিং অফার

র‌্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড রাজধানীর গোল্ডেন চিমনি রেস্টুরেন্টে ‘র‌্যাংগস সিলিং ফ্যান শীতকালীন ধামাকা বুকিং অফার’ আয়োজন করে। সম্প্রতি এক অনুষ্ঠানের মধ্য দিয়ে র‌্যাংগস ফ্যান-এর নতুন মডেল ‘ঝিলিক স্মার্ট’ দেশের বাজারের জন্য আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এই মডেলের সঙ্গে সঙ্গে অন্যান্য জনপ্রিয় মডেল অরা স্মার্ট ও হারমনি স্মার্ট এই শীতকালীন বুকিং অফারের আওতায় থাকছে। নির্দিষ্ট সময়ের মধ্যে এই অফারের আওতায় ফ্যানের জন্য ধামাকা বুকিং মূল্যের সঙ্গে সঙ্গে বুকিং সংখ্যার ভিত্তিতে উপহার হিসেবে থাকছে মোটরসাইকেল, পিকআপ, প্রাইভেট কার, স্বর্ণালংকার ও বিদেশ ভ্রমণের সুযোগ।

র‌্যাংগস ফ্যান প্রজেক্ট-এর চিফ এক্সিকিউটিভ অফিসার ফারহানা জাফরিন নিপা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইলেকট্রিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন ভূঁইয়া এবং পরিচালক মো. হারুনুর রশিদ দুলাল। বিজ্ঞপ্তি।