সম্প্রতি সাউথইস্ট ব্যাংকের ব্যবসায়িক অবস্থান মূল্যায়ন সম্পর্কিত ‘বিজনেস পলিসি এবং প্ল্যানিং কনফারেন্স ২০২১’ ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম কামাল হোসেন এতে সভাপতিত্ব করেন। এছাড়াও ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আনোয়ার উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা কনফারেন্সে অংশগ্রহণ করেন। কনফারেন্সে ব্যাংকের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং ২০২১ সালের বার্ষিক ব্যবসায়িক লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন নীতিমালা প্রণয়ন করা হয়। বিজ্ঞপ্তি।