মার্জিন ঋণের সুদহার

সর্বোচ্চ ১২% করেছে সন্ধানী লাইফ ফাইন্যান্স

সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী গত ১ ফেব্রুয়ারি থেকে মার্জিন ঋণের সর্বোচ্চ সুদহার ১২ শতাংশ কার্যকর করেছে সন্ধানী লাইফ ফাইন্যান্স লিমিটেড। গত ডিসেম্বর মাসের ১০ তারিখে ৪৯তম বোর্ড মিটিংয়ে পর্ষদের সম্মতিতে মার্জিন ঋণের সর্বোচ্চ সুদহার ১২ শতাংশ কার্যকর করে সন্ধানী লাইফ ফাইন্যান্স লিমিটেড।

এর আগে গত ১৩ জানুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) ৭৫৭তম সভায় মার্জিন ঋণের সুদ সর্বোচ্চ ১২ শতাংশ নির্ধারণ করে দেওয়া হয়। স্টক ব্রোকার এবং মার্চেন্ট ব্যাংক প্রদত্ত মার্জিন ঋণ প্রদানের বিপরীতে গ্রাহকের কাছ থেকে কস্ট অব ফান্ডের সঙ্গে অতিরিক্ত সর্বোচ্চ ৩ শতাংশ স্প্রেড আদায় করতে পারবে। কিন্তু কোনোক্রমেই মার্জিনের সুদহার ১২ শতাংশের বেশি হবে না।

তবে বাজারে এর নেতিবাচক প্রভাব পড়ায় সিদ্ধান্ত থেকে সরে আসে এসইসি। টাকার সংস্থান করে আগামী ১ জুলাই থেকে এটি কার্যকর করতে চায় এসইসি।