স্মার্টফোন কেন গরম হয়

ব্যবহার করতে করতে অনেক সময় স্মার্টফোন খুব গরম হয়ে যায়। কাজের সময়, চার্জ দেওয়ার সময়, ভিডিও চালানো বা ধারণ করার সময় কিংবা গেমিং বা ভারী কোনো অ্যাপ ব্যবহারের সময় এমন সমস্যা বেশি হতে পারে। জেনে নিন কেন এমন হয়

           কম দামি ফোন বেশি গরম হয়- এ তথ্য সঠিক নয়। স্বাভাবিকভাবে স্মার্টফোন ৩৫-৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হতে পারে। তবে স্ট্যান্ডবাই মোডেও যদি ফোনটি ৩৫-৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হয় তবে বুঝতে হবে ফোনে সমস্যা আছে।

           ব্যাটারি যত বেশি দুর্বল হবে ফোন তত বেশি তাপ উৎপন্ন করবে। ব্যাটারি চার্জ নেওয়ার সময় অথবা ডিসচার্জ হওয়ার সময়ও ফোন বেশি গরম হয়।

           স্মার্টফোন গরম হওয়ার একটি কারণ হচ্ছে প্রসেসর গরম হয়ে যাওয়া। ক্ষুদ্র ক্ষুদ্র ইলেকট্রন দিয়ে প্রসেসর তৈরি হয়। প্রসেসর স্মার্টফোনের বডির সঙ্গে লাগানো থাকে, ফলে তাপ অনুভূত হয়।

           ফোনে যদি নেটওয়ার্ক দুর্বল থাকে তখন ওয়াইফাইসহ ফোনের সিগন্যালও যাওয়া-আসা করে। দুর্বল নেটওয়ার্কের জন্য ফোনে বেশি চাপ পড়ে, ফলে স্মার্টফোন বেশি গরম হয়।