৫ দিন বন্ধ থাকছে মার্কেন্টাইল ব্যাংকের লেনদেন

মার্কেন্টাইল ব্যাংকের ডেটা সেন্টার স্থানান্তর করার কারণে পাঁচ দিন ব্যাংকটির লেনদেন বন্ধ থাকবে। আগামী ১৭ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ব্যাংকিং লেনদেনে সাময়িকভাবে বিরতি রাখার বিষয়ে মার্কেন্টাইল ব্যাংকের আবেদনে সম্মতি দিয়েছে  কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের বিদ্যমান ডেটা  সেন্টার স্থানান্তরের উদ্দেশ্যে ১৭ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ দিন ব্যাংকিং লেনদেনে সাময়িকভাবে বিরতি রাখার বিষয়ে ওই ব্যাংকের আবেদনে সম্মতি জ্ঞাপন করা হয়েছে।