আওয়ামী লীগের সাবেক নেতা ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের দিরাইয়ে শোক র্যালি ও আলোচনা সভা হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিরাই উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও তার স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের উদ্যোগে কালো পতাকা উত্তোলন এবং শহরে শোক র্যালি বের করা হয়। শোক র্যালি শেষে প্রয়াত এই নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়।
সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের আহ্বায়ক ও পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন পৌর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল, জেলা আওয়ামী লীগের সদস্য আলতাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজ উদ-দৌলা তালুকদার, সোহেল আহমদ, আওয়ামী লীগ নেতা লুৎফুর রহমান, দিরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন প্রমুখ।