মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক ৪

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে যাওয়া সময় ৪ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার সকালে উপজেলার যাদবপুর সীমান্তর বেতবাড়িয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। দুপুর ২ টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বিজিবি। এদের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও দুইজন শিশু রয়েছে।

ঝিনাইদহ মহেশপুর বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, আটককৃতদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। সীমান্ত এলাকায় এ ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সব সময় সতর্ক রয়েছে বিজিবি।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের চেষ্টার সময় ৮৯ জনকে এবং সহায়তাকারী ৩ দালালকে আটক করা হয়েছে।