সাউথইস্ট ব্যাংকের সব কেন্দ্রে ইসলামি ব্যাংকিং সেবা

সাউথইস্ট ব্যাংক এখন থেকে ব্যাংকের সব কেন্দ্র থেকে শরিয়াহভিত্তিক ইসলামি ব্যাংকিং সেবা দেবে। ব্যাংকটির আবেদনের পরিপ্রেক্ষিতে এই অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বর্তমানে সাউথইস্ট ব্যাংকের ৫টি স¤পূর্ণ ইসলামিক ব্যাংকিং শাখা রয়েছে। শাখাগুলো হলো মতিঝিল, ঢাকা; সিডিএ অ্যাভিনিউ, চট্টগ্রাম; বন্দরবাজার শাখা, সিলেট; ছাগলনাইয়া, ফেনী ও কক্সবাজার। সাউথইস্ট ব্যাংক ২০০৩ সাল থেকে ‘সাউথইস্ট তিজারাহ’ ব্যাংকিং নামে ইসলামিক ব্যাংকিং সেবা কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে সাউথইস্ট ব্যাংকের ১৩৫টি শাখা, ১৮টি উপশাখা রয়েছে। বিজ্ঞপ্তি