আলজাজিরায় প্রতিবেদন

ব্যাখ্যা না পেয়ে সংবাদ সম্মেলন করবে বিএনপি

বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, কাতারভিত্তিক আলজাজিরা টেলিভিশনে দেশ ও দেশের স্পর্শকাতর প্রতিষ্ঠান সম্পর্কে প্রচারিত রিপোর্ট সম্পর্কে জনমনে উত্থাপিত হয়েছে চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির এক ভার্চুয়াল সভা হয়। সভার সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান বলেন, ‘এনএসআইয়ের পক্ষ থেকে বিশেষ করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ব্যক্তিগত তথ্যাদি সংগ্রহের জন্য যে ফরম পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে তাকে রাজনৈতিক অসৎ উদ্দেশ্য পূরণের প্রয়াস বলে চিহ্নিত করেন স্থায়ী কমিটির সদস্যরা। একই সঙ্গে ব্যক্তি ও রাজনৈতিক মৌলিক অধিকার পরিপন্থী এমন তৎপরতা বন্ধ করার দাবি জানানো হয়।’

তিনি বলেন, ‘মিয়ানমারে নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক বাহিনীর রাষ্ট্র ক্ষমতা দখল ও জরুরি অবস্থা জারির নিন্দা জানিয়ে যথাশিগগির প্রতিবেশী দেশের জনগণ তাদের দীর্ঘ সংগ্রামে অর্জিত গণতন্ত্র ফিরে পাবে সেই আশা ব্যক্ত করা হয়। বাংলাদেশের জনগণ অঘোষিত এক স্বৈরতান্ত্রিক শাসনের অধীনে থাকায় গণতন্ত্রহীন রাষ্ট্র ব্যবস্থার অসহনীয় যাতনার অভিজ্ঞতা থেকেই মিয়াননারের গণতন্ত্রকামী জনগণের সঙ্গে একাত্ম। একই সঙ্গে সভায় রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদে স্বদেশ প্রত্যাবর্তনের ব্যবস্থা করতে এখনো অক্ষম বাংলাদেশ সরকারকে এ ব্যাপারে আরও কৌশলী ও সক্রিয় হওয়ার জন্য দাবি জানানো হয়।’

নজরুল ইসলাম খান বলেন, ‘স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের জন্য গঠিত জাতীয় কমিটির কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়। কমিটির চেয়ারম্যান ও দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন কর্তৃক প্রস্তাবিত কতিপয় গুরুত্বপূর্ণ প্রস্তাব প্রয়োজনীয় সংশোধনীসহ অনুমোদন করা হয়।’

তিনি বলেন, ‘সভায় কয়েকটি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও অব্যাহত দুর্নীতি, অনাচার প্রতিরোধে সরকারি ব্যর্থতা এবং নির্বাচনের নামে ক্রমাগত প্রহসনে জনগণের ভোগান্তি ও উদ্বেগের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন স্থায়ী কমিটির সদস্যরা। একই সঙ্গে এসব অবসানে ঐক্যবদ্ধ গণআন্দোলনের কোনো বিকল্প নেই বলে মতপ্রকাশ করে এ ব্যাপারে সক্রিয় হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।’

নজরুল ইসলাম খান বলেন, ‘মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের প্রকাশনাবিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ সাতক্ষীরার ১০ নেতাকর্মী এবং পাবনায় ৪৭ জন নেতাকর্মীকে ষড়যন্ত্রমূলকভাবে ফরমায়েসি সাজা প্রদান ও দলের বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদকে অযথা কারাগারে প্রেরণের ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। এসব ঘটনার প্রতিবাদে দলের জাতীয় স্থায়ী কমিটি আগামী বৃহস্পতিবার দেশের সব মহানগর ও জেলা সদরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়।’