নোয়াখালীতে মাহবুব উদ্দিন

জনসমর্থনে দেউলিয়া আ.লীগ প্রশাসন দিয়ে ভোট চুরির চেষ্টা করে

বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আওয়ামী লীগের নেতাদের, আওয়ামী লীগের জনসমর্থন নেই। তাই জনসমর্থনে দেউলিয়া হয়ে প্রশাসন দিয়ে ভোট চুরির চেষ্টা করে।

১৪ ফেব্রুয়ারি নোয়াখালীর সোনাইমুড়ী ও চাটখিল পৌরসভা নির্বাচন উপলক্ষে গতকাল শুক্রবার বেলা ১১টায় গণসংযোগ শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নির্বাচনে কোনো অনিয়ম ও সহিংসতা হলে তার দায়ভার নির্বাচন কমিশনকে নিতে হবে। বিএনপির গণজোয়ারে ভীত হয়ে আওয়ামী লীগ মামলা-হামলা চালাচ্ছে। জনগণ ঐক্যবদ্ধ আছে, জনগণ ঐক্যবদ্ধ থাকলে এখানে ভোটচোরদের কোনো সুযোগ হবে না ইনশাহ আল্লাহ।