মেহেরপুরে বিক্ষোভ সমাবেশ

জিয়াউর রহমানের বীরউত্তম খেতাব বাতিলের প্রতিবাদ

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরউত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল মেহেরপুরে বিক্ষোভ সমাবেশ হয়েছে। সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ মাসুদ অরুণের সভাপতিত্বে এই সমাবেশ হয়।

সমাবেশে জেলা বিএনপির সহসভাপতি আবদুর রহমান, শেখ সাইদ, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন।

প্রধান বক্তা মাসুদ অরুণ বলেন, জিয়াউর রহমানের খেতাব নিয়ে টালবাহানা করবেন না। এর ফল ভালো হবে না। আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরার অনুসন্ধানী প্রতিবেদনে সরকারের থলের বিড়াল বেরিয়ে গেছে। ব্যর্থতা ঢাকতে এখন সরকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব কেড়ে নিয়ে মানুষের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতে চায়।a