নাটোরে বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা

নাটোরে বিএনপির বিক্ষোভ মিছিলে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। হামলায় আহত হন জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহম্মেদ আবুল ব্যাপারী, জেলা ছাত্রদল সভাপতি মো. কামরুল ইসলাম, ছাত্রদল নেতা জুবায়ের হোসেন এবং যুবদল নেতা রনি। পরে স্থানীয়ভাবে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

জানা যায়, রবিবার বেলা ১১ টায় শহরের আলাইপুরস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে পুলিশ বেষ্টনীর ভেতরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিল ও ঢাকায় সমাবেশে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শুরু করলে ৮ থেকে ১০ জন তরুণ লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে হামলা করে। এ সময় বিএনপি নেতা কর্মীদের সঙ্গে হামলাকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিএনপির চার নেতা কর্মী আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

পরে পুলিশের বাঁধার মুখে বিএনপি নেতা কর্মীরা প্রধান সড়ক ছেড়ে দলীয় কার্যালয়ের ভেতরে সমাবেশ করে। জেলা বিএনপির আহ্বায়ক  মো. আমিনুল হক এর সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্যসচিব রহিম নেওয়াজ, পৌর বিএনপি'র সদস্য সচিব  জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি  আসাদুজ্জামান আসাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আলম আবুল, জেলা ছাত্রদল সভাপতি মো. কামরুল ইসলাম।