দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম আরও গতিশীল করতে ও বন্দরের রাজস্ব আহরণ বাড়াতে হিলি স্থল শুল্ক স্টেশনের নবাগত উপকমিশনার সাইদুল আলমের সহিত বৈঠক করেছে সিঅ্যাণ্ডএফ এজেন্ট ও আমদানি রপ্তানিকারক।
বাংলা হিলি কাস্টমস সিআ¨ন্ডএফএজেন্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও কার্যকরী সদস্য শাহিনুর রেজা, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুর রহমান লিটন, উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন, মোস্তাফিজুর রহমান, শ্যামল কিশোর দাস, শাহীন মণ্ডল, আফজাল হোসেনসহ বিভিন্ন সিঅ্যান্ডএফ এজেন্ট ও আমদানি রপ্তানিকারক উপস্থিত ছিলেন।
সভায় হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম আরও গতিশীল করতে ও বন্দরের রাজস্ব আহরণ বাড়াতে হিলি স্থল শুল্ক স্টেশনের নবাগত উপকমিশনার সাইদুল আলমের সহিত বিরাজমান সমস্যাগুলো চিহ্নিতকরণ ও নিরসন নিয়ে বিশদ আলোচনা করা হয়। পরে সংগঠনটির পক্ষ থেকে উপকমিশনারকে ক্রেস্ট উপহার দিয়ে সংবর্ধনা জানানো হয়।