ঘোড়াশাল সার কারখানায় আগুনের ঘটনায় ২ তদন্ত কমিটি

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, দেশের অন্যতম বৃহৎ ঘোড়াশাল সার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে পর অগ্নিকাণ্ডের প্রকৃত ঘটনা জানা যাবে।

তিনি আরও জানান, কিছুদিনের মধ্যেই প্রধানমন্ত্রী এ সারকারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

শনিবার বিকেলে নরসিংদীর পলাশে ঘোড়াশাল সারকারখানা পরিদর্শন শেষে শিল্পমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে সারকারখানার ভেতর নির্মাণকাজ করার সময় গ্যাস লাইনের পাইপ লিক হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরে আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দীর্ঘ পাঁচ ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

সারকারখানা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নরসিংদী ২ পলাশের সংসদ সদস্য (এমপি) ডা. আনোয়রুল আশরাফ খান দিলীপ, ঘোড়াশাল পলাশ সার কারখানা প্রকল্প পরিচালক রাজিউর রহমান মল্লিক, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন, সহকরী কমিশনার ভূমি আমিনুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মাহফুজুল হক টিপুসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।