বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গোপালগঞ্জে আলোর খোঁজে সমাজ কল্যাণ সংস্থা ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে।
শনিবার শহরের তেঘরিয়া স্কুল রোডে অবস্থিত সংগঠনের কার্যালয়ে দিনব্যাপী এই কর্মসূচিতে বিনা মূল্যে ১৫০ জন রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়।
ডা. জিন্নাত হোসেন পাভেলের তত্ত্বাবধানে রোগীদের বিনা মূল্যে রক্ত পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা করার পাশাপাশি তাদের প্রয়োজনীয় ওষুধও দেয়া হয়।
এ সময় সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।
ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন আলোর খোঁজে গ্রন্থাগার, আলোর খোঁজে যুব কল্যাণ সংস্থা, হজরত সুফিয়া মহিলা মাদ্রাসা ও এতিম খানার সদস্যরা।