২০১৬ সালে স্মার্টফোন বাজার ছেড়েছিল ব্ল্যাকবেরি। টিসিএলের সঙ্গে চুক্তি করে নতুন অ্যান্ড্রয়েড ফোন আনলেও সুবিধা করতে পারেনি ব্ল্যাকবেরি। মূলত অ্যান্ড্রয়েড ও আইওএসের জনপ্রিয়তায় টিকতেই পারেনি প্রতিষ্ঠানটি। তবে চলতি বছরের শেষ নাগাদ স্মার্টফোন বাজারে পুনরায় আসতে যাচ্ছে ব্ল্যাকবেরি স্মার্টফোনটি। ব্ল্যাকবেরি ব্র্যান্ডের নতুন মালিকানা প্রতিষ্ঠান টেক্সাসভিত্তিক স্মার্টআপ অনওয়ার্ড মোবিলিটি চলতি বছরের শেষ নাগাদ ব্ল্যাকবেরি ব্র্যান্ডের নতুন ডিভাইস আনার বিষয়টি নিশ্চিত করেছে। গত বছর টিসিএলের সঙ্গে ব্ল্যাকবেরির অংশীদারত্ব শেষ হয়। এরপর অনওয়ার্ড মোবিলিটির সঙ্গে চুক্তি করে ব্ল্যাকবেরি। গত বছরই জানা যায়, লাইসেন্সিং অংশীদারত্বের আওতায় ইউরোপ ও উত্তর আমেরিকায় ফিরবে ব্ল্যাকবেরি।
নতুন এই ফোনটি হবে ফাইভ-জি স্মার্টফোন। নিরাপত্তায় মূল নজর রেখে নতুন এই ফোন তৈরির কাজ করছে। থাকবে ফিজিক্যাল কি-বোর্ড। আর এই স্মার্টফোন বানাতে ফক্সকনের সঙ্গে কাজ করছে অনওয়ার্ডমোবিলিটি।
ইউরোপিয়ান প্রতিষ্ঠান অনওয়ার্ডমোবিলিটি প্রতিষ্ঠিত হয় ২০০৮ সালে। শুরুর থেকেই তারা নিরাপত্তার দিকটি মাথায় রেখে সফটওয়্যার বানানো শুরু করে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী পিটার ফ্র্যাঙ্কলিন মাইক্রোসফট ও জিঙ্গার মতোন বড় বড় প্রতিষ্ঠানে কাজ করেছেন। তার প্রতিষ্ঠানে রয়েছে মোবাইল ইন্ডাস্ট্রির সেরা সব কর্মী। ব্ল্যাকবেরি ও ফিক্সকন একসঙ্গে মিলে তৈরি করবে হার্ডওয়্যার ও অন্যান্য যন্ত্রাংশ।
ওনওয়ার্ড মোবিলিটি ও ব্ল্যাকবেরি কাঁধে কাঁধ মিলিয়ে মোবাইল জগতে তথ্যের নিরাপত্তায় একটি মাইলফলক স্থাপন করবে বলে ধারণা করছে সবাই। ফ্র্যাঙ্কলিন বাজারে নতুন ফাইভ-জি ব্ল্যাকবেরিতে ফিজিক্যাল কি-বোর্ড বাজারে আনার ব্যাপারে ভীষণ আশাবাদী। তার ভাষায়, ‘বর্তমানে মোবাইলের তথ্য নিরাপত্তার ব্যাপারটা খুবই প্রয়োজনীয়। এখন দেখার বিষয় মানুষ এটাকে কীভাবে গ্রহণ করে।’