সোমবার থেকে ইনডেক্স অ্যাগ্রোর আইপিও আবেদন

বুকবিল্ডিং পদ্ধতিতে যোগ্য বিনিয়োগকারীদের মাধ্যমে প্রান্তসীমা মূল্য (কাট-অফ প্রাইস) নির্ধারণের পর এবার সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির জন্য আইপিও আবেদনের তারিখ নির্ধারণ করেছে ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ সোমবার এই কোম্পানির আইপিও আবেদন জমা নেওয়া শুরু হবে, যা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আইপিও আবেদনে ইনডেক্স অ্যাগ্রোর ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের জন্য বিনিয়োগকারীকে ৫০ টাকা (৪০ টাকা প্রিমিয়ামসহ) দিতে হবে।

২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছর অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৭ টাকা ৭ পয়সা।