ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের (এফএসআইবিএল) উপদেষ্টা ও ইসলামী ব্যাংক বাংলাদেশের সাবেক এমডি-সিইও মো. মাহবুব উল আলম সম্প্রতি ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্যারিস প্রদত্ত ব্যাংকিং বিষয়ে ‘প্রফেশনাল ডক্টরাল সার্টিফিকেট’ অর্জন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন তিনি।
আমেরিকান মার্কেটিং অ্যাসোসিয়েশনের (এএমএ) ফেলো মেম্বার মাহবুব উল আলম ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) প্যারিসের এফআইটি গ্র্যাজুয়েশন অর্জনসহ আইসিসি বাংলাদেশের ব্যাংকিং টেকনিক অ্যান্ড প্র্যাকটিস কমিটির সদস্য। যুক্তরাজ্যের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স হাউজ ক্যামব্রিজ আইএফ অ্যানালিটিকার ‘বেস্ট ইমার্জিং সিইও ইন ইসলামিক ব্যাংকিং ২০১৮ অ্যাওয়ার্ড’ ও ‘সিইও অব দ্য ইয়ার-২০১৯ অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন। বিজ্ঞপ্তি