বাংলাদেশ ব্যাংকের ই-কেওয়াইসি গাইডলাইন অনুযায়ী জাতীয় পরিচয়পত্র এবং বায়োমেট্রিক তথ্য যাচাইয়ের মাধ্যমে নিমিষেই ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য সাউথইস্ট ব্যাংক ‘এক্সপ্রেস ই-অ্যাকাউন্ট’ অ্যাপ উদ্বোধন করেছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম কামাল হোসেন ‘এক্সপ্রেস ই-অ্যাকাউন্ট’ অ্যাপ উদ্বোধন করেন। এক্সপ্রেস ই-অ্যাকাউন্ট মোবাইল অ্যাপটি গুগল প্লে-স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ‘এক্সপ্রেস ই-অ্যাকাউন্ট’ অ্যাপটি ডাউনলোড করে ই-কেওয়াইসি পদ্ধতি অনুসরণ করে ব্যাংক অ্যাকাউন্ট খোলা যাবে। বিজ্ঞপ্তি