বৃষের কর্মক্ষেত্রে অতৃপ্তি লাগবে, মীনের ব্যয় বাড়বে

মেষ : ঠান্ডাজনিত রোগ বাড়তে পারে। সঞ্চিত অর্থ অকারণে খরচ হয়ে যাবে। স্ত্রীর ভ্রমণে ব্যয় বাড়বে।

বৃষ : সন্তানের বিদেশ ভ্রমণ যোগ আছে। কর্মক্ষেত্রে অতৃপ্তি লাগবে। স্বাস্থ্যের যত্ন নিন।

মিথুন : মায়ের ঠান্ডা লাগতে পারে। মায়ের ভ্রমণ যোগ আছে। আয় থেকে ব্যয় বাড়বে।

কর্কট : স্বল্প ভ্রমণ শুভ। বাসস্থানে শান্তি বিরাজ করবে। ছোট ভাইবোনেরা বেড়াতে যাবে।

সিংহ : আয় বাড়বে। সংসারে শান্তিময় পরিবেশ বিরাজ করবে। কর্মক্ষেত্রের ঝামেলা এড়িয়ে চলুন।

কন্যা : ঠান্ডায় হাঁপানি বাড়তে পারে। দূরদেশ ভ্রমণ যোগ আছে। স্বাস্থ্যের যত্ন নিন।

তুলা : বিদেশ ভ্রমণ শুভ হবে। বৈদেশি বাণিজ্যে পুঁজি বিনিয়োগ করতে হবে। তবে আয়-ব্যয় প্রায় সমান হবে।

বৃশ্চিক : সম্পদ বৃদ্ধির সুযোগ আসবে। ব্যাংকে অর্থ সঞ্চয় হবে। নিজের ও স্ত্রীর স্বাস্থ্যের দিকে নজর দিন।

ধনু : ব্যবসার জন্য বিদেশ যেতে হতে পারে। কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়বে। মনে শান্তিভাব বিরাজ করবে।

মকর : বিভিন্ন ধরনের রোগ আক্রমণ করতে পারে। দূরদেশ ভ্রমণ যোগ আছে। পিতার স্বাস্থ্যের যত্ন নিন।

কুম্ভ : হৃদরোগ ও পেটের পীড়া বাড়তে পারে। স্ত্রীর আয় ও ব্যয় বাড়বে।

মীন : স্বামী-স্ত্রী উভয়ের বিদেশ ভ্রমণ যোগ আছে। স্ত্রীর ঠান্ডা লাগতে পারে। ব্যয় বাড়বে।