বিনোদন বিশ্বের সম্মানজনক পুরস্কার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের ৭৮তম আসর অনুষ্ঠিত হল। গত ২৮ ফেব্রুয়ারি রাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের বিখ্যাত বেভারলি হিল্টন হোটেলের লাউঞ্জে জমকালো আয়োজনে উপস্থিত ছিলেন মার্গো রবি, গ্যাল গাদত, কেভিন বেকন, কাইরা সেজউইক, মাইকেল ডগলাস, ক্যাথরিন জেটা জোনসসহ বিখ্যাত হলিউড তারকারা। অনলাইনে যুক্ত হয়েছেন অনেক তারকাই। বছরের অন্য বড় পুরস্কারের মতো গোল্ডেন গ্লোবেও জয়জয়কার ‘নোম্যাডল্যান্ড’-এর। সেরা চলচ্চিত্র হয়েছে ছবিটি। সেরা নির্মাতার পুরস্কারও পেয়েছেন ‘নোম্যাডল্যান্ড’-এর পরিচালক কোল ঝাও। গোল্ডেন গ্লোবের ইতিহাসে তিনি এই পুরস্কার পাওয়া দ্বিতীয় নারী। এর আগে ১৯৮২ সালে বারবারা স্ট্রেইস্যান্ড জিতেছিলেন সেরা নির্মাতার পুরস্কার। এবারের আসরে সবচেয়ে বেশিসংখ্যক মনোনয়ন পেয়েও ‘ম্যাংক’ ফিরেছে খালি হাতে। ড্রামা সিরিজ বিভাগে ‘দ্য ক্রাউন’-এর জয়জয়কার। কমেডি/ মিউজিক্যাল ক্যাটাগরিতে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘বোরাত সাবসিকুয়েন্ট মুভিফিল্ম’। প্রয়াত চ্যাডউইক বোজম্যান সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন। গোল্ডেন গ্লোব উপস্থাপনা করেছেন টিনা ফে এবং অ্যামি পোয়েলার। প্রতিবছর এই অনুষ্ঠানের আয়োজন করে হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন। সরাসরি সম্প্রচার করে এনবিসি নেটওয়ার্ক। এবারও তার ব্যতিক্রম হয়নি।
একনজরে দেখে নেওয়া যাক সেরার পুরস্কারগুলো-
সেরা সিনেমা (ড্রামা) : ‘নোম্যাডল্যান্ড’।
সেরা অভিনেত্রী (ড্রামা) : অ্যান্ড্রা ডে (দ্য ইউনাইটেড স্টেটস ভার্সেস বিরি হলিডে)।
সেরা অভিনেতা (ড্রামা) : চ্যাডউইক বোজম্যান (মা রেইনিস ব্ল্যাক বটম)।
সেরা সিনেমা (মিউজিক্যাল অথবা কমেডি) : ‘বোরাট সাবসিকুয়েন্ট মুভিফিল্ম’।
সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি): রোসামুন্ড পাইক (আই কেয়ার আ লট)।
সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি): সাচা ব্যারোন কোহেন (বোরাট সাবসিকুয়েন্ট মুভিফিল্ম)।
সেরা সহ-অভিনেত্রী : জোডি ফস্টার (দ্য মৌরিতানিয়ান)।
সেরা সহ-অভিনেতা : ড্যানিয়েল কালুয়া (জুদাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়াহ)।
সেরা পরিচালক : ক্লোয়ি ঝাও (নোম্যাডল্যান্ড)
সেরা চিত্রনাট্য : ‘দ্য ট্রায়াল অব দ্য শিকাগো ৭’।
সেরা সিনেমা (অ্যানিমেশন) : ‘সোল’।
সেরা বিদেশি ভাষার সিনেমা : ‘মিনারি’ (যুক্তরাষ্ট্র)।
সেরা গান : সিন (দ্য লাইফ অ্যাহেড)।
সেরা টিভি সিরিজ (ড্রামা) : ‘দ্য ক্রাউন’।
টিভি সিরিজে সেরা অভিনেত্রী (ড্রামা) : এমা করিন (দ্য ক্রাউন)।
টিভি সিরিজে সেরা অভিনেতা (ড্রামা) : জস ও কনর (দ্য ক্রাউন)।