রান্নাঘরের সিঙ্কের নিচে রাখবেন না

রান্নাঘরের সিঙ্কের নিচে ফাঁকা জায়গা থাকলে সেখানে জিনিস রাখেন অনেকে। কিন্তু রান্নাঘর পরিষ্কার রাখতে এবং ক্ষতি এড়াতে সিঙ্কের নিচে কিছু জিনিস রাখা একেবারেই উচিত নয়। জেনে নিন এ বিষয়ে

কেমিক্যাল প্রোডাক্ট

অনেকেই রান্নাঘরের সিঙ্কের নিচে ডাস্টবিনের সঙ্গে কেমিক্যাল জাতীয় প্রোডাক্ট, যেমন-ব্লিচ, ড্রেন ক্লিনারের মতো রাসায়নিক পণ্য রাখেন। কিন্তু এই কাজ করা মোটেই নিরাপদ নয়। কারণ এই রাসায়নিক পণ্যগুলো কোনোভাবে পড়ে গেলে তা চারিদিকে ছড়িয়ে গিয়ে শিশু, পোষা প্রাণী বা বাড়ির অন্যান্য সদস্যদের ক্ষতি করতে পারে। তাই কেমিক্যাল জাতীয় পণ্যগুলো অন্য জায়গায় রাখুন।

বিভিন্ন সরঞ্জাম

রান্নাঘরের সিঙ্কের নিচে ড্রিলস, রেঞ্চ বা অন্যান্য সরঞ্জাম রাখার ফলে জিনিসগুলো নষ্ট হতে পারে। কারণ অনেক সময় সিঙ্ক থেকে পানি লিক করে এই সরঞ্জামগুলোর ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।

আগুন লাগতে পারে এমন জিনিস

আগুন লাগতে পারে এমন কোনো জিনিস রান্নাঘরের সিঙ্কের নিচে রাখা উচিত না। যেমন থিনার, পোলিশ, পেইন্ট, কেরোসিন, এই ধরনের জিনিস কখনোই সিঙ্কের নিচে সংরক্ষণ করবেন না। তাহলে আগুন লাগার ঝুঁকি থাকে। এই জিনিসগুলো এমন জায়গায় রাখুন যেখানে পড়ে যাওয়ার বা ছড়িয়ে যাওয়ার ঝুঁকি কম।

অব্যবহৃত জিনিস

স্পঞ্জ, স্ক্রাবার, জঞ্জালের ব্যাগ, এক্সট্রা বাসন মাজার সাবান, এই জাতীয় জিনিস রান্নাঘরের সিঙ্কের নিচে রাখবেন না। সিঙ্কের নিচে এমন জিনিস সংরক্ষণ করুন যা ঘন ঘন ব্যবহৃত হয়। কারন স্যাতস্যাতে জায়গায়  তেলাপোকাড় উপদ্রব হয়।