ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার নিয়ে হাজির হলো জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। নতুন এই ফিচারে স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা যাবে আপনার পাঠানো ছবি। ধরুন, আপনি প্রাইভেট চ্যাটে কাউকে একটি ছবি পাঠালেন। প্রাপক ছবিটি দেখার পর তা নিজে থেকেই মুছে যাবে। অ্যানড্রয়েড ও আইওএস দুই ধরনের ডিভাইস ব্যবহারকারীদের জন্যই এই ফিচার আনার পরিকল্পনা রয়েছে হোয়াটসঅ্যাপের।
এমন ধরনের একটি ফিচার রয়েছে সিগন্যাল অ্যাপেও। সেখানে ভিউ ওয়ান্স নামের ফিচারটি এমনভাবে সেট করা যে আপনি যদি কাউকে ছবি কিংবা ভিডিও পাঠান, তাহলে তা একবার দেখার পর নিজে থেকেই মুছে যাবে। গত বছর শুরুর দিকেই এই ফিচারটি প্রকাশ্যে এনেছিল। অনেকটা একইরকম দেখতে হতে পারে হোয়াটসঅ্যাপের এই ফিচার। ইন্সটাগ্রামেও এমন একটি ফিচার রয়েছে। সেখানে ডিরেক্ট মেসেজে কিছু পাঠালে তা একবার রিপ্লাই করার পরই মুছে যায়। তবে ছবি কিংবা ভিডিও ডিলিট হয়ে যাওয়ার ফিচারটি কবে আসতে পারে, তা নিয়ে এখনো সরকারিভাবে কিছুই জানানো হয়নি। আশা করা হচ্ছে এই ফিচারের সঙ্গে সঙ্গে অ্যাপটি পুরনো জনপ্রিয়তা কিছুটা হলেও ফিরে পাবে।