মিনিটে ৫০০০ রিয়েলমি স্মার্টফোন বিক্রি ইভ্যালির

১ মিনিটেই তরুণদের কাছে পছন্দের মোবাইল ব্র্যান্ড রিয়েলমি সেভেন প্রো স্মার্টফোনের প্রায় পাঁচ হাজার ইউনিট বিক্রি করেছে ইভ্যালি। গত শুক্রবার ইভ্যালির সাইক্লোন অফারে দ্রুততম চার্জিং এই স্মার্টফোন বিশেষ মূল্যছাড়ে ও আকর্ষণীয় দামে গ্রাহকদের কেনার সুযোগ করে দেয় ইভ্যালি। বিক্রি শুরুর এক মিনিটের মধ্যেই ইভ্যালিতে বিক্রির নতুন রেকর্ড গড়ে রিয়েলমির এই ডিভাইস।  অ্যান্ড্রয়েড ১০ প্রযুক্তির এই স্মার্টফোনে রয়েছে ৬৫ ওয়াট সুপারডার্ট চার্জিং টেকনোলজি। রিয়েলমি সেভেন প্রোর বাজারমূল্য ২৭ হাজার ৯৯০ টাকা। বিজ্ঞপ্তি