ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি

মানিকগঞ্জে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানিকগঞ্জে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মানিকগঞ্জ জেলা সংসদ।

গতকাল সোমবার দুপুরে  মানিকগঞ্জ প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করে সংগঠনটি।

ছাত্র ইউনিয়ন মানিকগঞ্জ জেলা সংসদের সভাপতি এম আর লিটনের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদসহ রুমা আক্তার, রাহুল সরকার, জাহিদুল ইসলাম, সৈয়দা সাবরিনা সম্পা, অনামিকা আক্তার স্বর্ণা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা সব লেখক, সাংবাদিক, মুক্তমনা ও সাংস্কৃতিক কর্মীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।