টেকনিশিয়ান-ইঞ্জিনিয়ারদের মোটরসাইকেল দিয়েছে এসিআই

কম্বাইন হারভেস্টারের ক্ষেত্রে বিক্রয়োত্তর সেবা বেগবান করতে টেকনিশিয়ান ও ইঞ্জিনিয়ারদের ইয়ামাহা স্যালুটো মোটরসাইকেল দিয়েছে এসিআই মটরস। আসছে মৌসুমের গম ও ধান কাটার কাজ সহজ করতে এবং স্বল্পসময়ে সার্ভিস দেওয়ার লক্ষ্যে এই মোটরসাইকেল দেওয়া হয়। গত রবিবার এসিআই সেন্টারে মোটরসাইকেল প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন এসিআই মটরসের ব্যবস্থাপনা পরিচালক ড. ফা হ আনসারী, নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস প্রমুখ। বিজ্ঞপ্তি।