শামীম আরা নিপা, আফসানা মিমি, মৌসুমী, কুসুম শিকদার, জাকিয়া বারী মম ও বিদ্যা সিনহা মীম প্রত্যেকেই শোবিজে যার যার জায়গা থেকে দারুণ সফল মুখ। একইসঙ্গে তারা প্রত্যেকে জনপ্রিয় ব্র্যান্ড লাক্সের বিজ্ঞাপনে মডেল হয়েছেন। সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বসে এই তারাদের মিলনমেলা। লাক্সের নতুন যাত্রা উপলক্ষে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এই পুনর্মিলনীর আয়োজন করে। লাক্সের বর্তমান ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিদ্যা সিনহা মীম বলেন, ‘লাক্স সবসময় নারীদের মনের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করে। সাহস জোগাতে নারীদের পাশে থাকে। আজকের অনুষ্ঠান সে চেষ্টারই অংশ।’ ইউনিলিভার বাংলাদেশের বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার ডিরেক্টর জনাব আফজাল খান বলেন, ‘৫৬ বছর আগে লাক্স বাংলাদেশে যাত্রা শুরু করে। ব্র্যান্ডটি বর্ণাঢ্য অতীত পাড়ি দিয়েছে। এদেশের তারকাদের সঙ্গে লাক্সেই প্রথম সম্পৃক্ত হতে শুরু করে।’ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান কেদার লেলে বলেন, ‘লাক্স শুধু সাবান নয়। ইউনিলিভার সবার জন্য টেকসই জীবনমান নিশ্চিত করায় বিশ্বাস করে। সে ভাবনা থেকে লাক্স আজ নতুন করে যাত্রা শুরু করেছে।’ জাঁকজমকপূর্ণ এই আয়োজনে গান পরিবেশন করেন জনপ্রিয় সংগীতশিল্পী এলিটা করিম। আর জমকালো নাচে আসর মাতান হৃদি শেখ।