মার্কেন্টাইল ব্যাংকে অর্থ পাচারবিষয়ক কনফারেন্স

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড সম্প্রতি অ্যান্টি মানি লন্ডারিং অ্যান্ড কমব্যাটিং ফিন্যান্সিং অ্যাগেইনস্ট টেররিজম (এএমএল অ্যান্ড সিএফটি) শীর্ষক বার্ষিক কনফারেন্স-২০২১ ভার্চুয়ালি আয়োজন করে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) প্রধান আবু হেনা মোহা. রাজী হাসান কনফারেন্স উদ্বোধন করেন। কনফারেন্সে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের জিএম মো. শওকাতুল আলম, মার্কেন্টাইল ব্যাংকের এমডি-সিইও মো. কামরুল ইসলাম চৌধুরী, ডিএমডি শামীম আহমেদ, মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক এতে অংশ নেন। বিজ্ঞপ্তি।