কর্মক্ষেত্রে দ্বন্দ্ব বাধতে পারে সিংহের, স্বল্প ভ্রমণ শুভ নয় বৃশ্চিকের

মেষ : আয় বাড়বে। ঠিকাদারি ব্যবসা বাড়বে। তবে সংসারে কিছুটা অস্বস্তি দেখা দিতে পারে।

বৃষ : মনে অতৃপ্তি বিরাজ করবে। দুর্ঘটনা যোগ আছে। পিতার ভ্রমণে সতর্ক থাকতে হবে। 

মিথুন : হাসপাতালে খরচ বাড়বে। স্ত্রীর আয় বাড়বে। ব্যবসায় পুঁজি লগ্নিতে ঝামেলা দেখা দিতে পারে।

কর্কট : বিদেশ ভ্রমণে দুর্ঘটনা যোগ আছে। স্ত্রীর স্বাস্থ্য ভালো যাবে না। ব্যাংকে ঝামেলা হতে পারে।

সিংহ : কর্মক্ষেত্রে দ্বন্দ্ব ও ঝামেলা বাধতে পারে। চর্ম ও স্নায়ু অলসতা দেখা দিতে পারে। প্রতিপক্ষ থেকে সতর্ক থাকুন।

কন্যা : সন্তানের বিদেশ গমনে দুর্ঘটনা ঘটতে পারে। পিতার আগুনে পোড়ার যোগ আছে। প্রেম রোমাঞ্চ শুভ নয়।

তুলা : ভ্রমণে মায়ের দুর্ঘটনা যোগ আছে। স্ত্রীর আয়ের ক্ষেত্রে ঝগড়া বাধতে পারে। আয় সন্তোষজনক।

বৃশ্চিক : স্বল্প ভ্রমণ শুভ নয়। আত্মীয়ের সঙ্গে দ্বন্দ্ব দেখা দিতে পারে। প্রকাশ্য শত্রুরা নেতৃত্ব করার চেষ্টা করবে।

ধনু : আয় বাড়বে। সংসারে ঝামেলা দেখা দিতে পারে। মাংসপেশির শিথিলতা দেখা দেবে।

মকর : ঠান্ডায় দেহে ব্যথা বাড়তে পারে। দূরদেশ ভ্রমণে দুর্ঘটনা ঘটতে পারে। সন্তানের স্বাস্থ্যের যত্ন নিন।

কুম্ভ : ভ্রমণে দুর্ঘটনা যোগ আছে। ব্যয় বাড়বে। মায়ের স্বাস্থ্যের যতœ নিন।

মীন : সঞ্চয়ে ঝামেলা বাধতে পারে। আত্মীয়ের সঙ্গে দ্বন্দ্ব বাধতে পারে। ব্যয় বাড়বে।