ইসলামী ব্যাংক বাংলাদেশের পর্ষদ সভা গত বুধবার ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান মো. নাজমুল হাসানের সভাপতিত্বে এতে ভাইস চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন, পরিচালক ও আইডিবি প্রতিনিধি ড. আরিফ সুলেমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মুহাম্মদ মুনিরুল মওলা, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও কোম্পানি সেক্রেটারি জেকিউএম হাবিবুল্লাহ প্রমুখ অংশ নেন। বিজ্ঞপ্তি।