লাউয়াছড়ায় গাড়ি চাপায় চিতা বিড়ালের মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়ছড়া জাতীয় উদ্যানের সড়কে গাড়ি চাপায় একটি চিতা বিড়াল মারা গেছে।

আজ শুক্রবার সকালে লাউয়াছড়ার জানকিছড়া এলাকায় এই ঘটনা ঘটে। 

এই তথ্য নিশ্চিত করে শ্রীমঙ্গলের রেঞ্জ কর্মকর্তা মোতালেব হোসেন জানান, সকালে রাস্তা পারাপারের সময় চিতা বিড়ালটি কোনো একটি গাড়ির আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়। আমরা মৃতদেহ উদ্ধার করেছি। তার চামড়া সংরক্ষণ করে মাটি চাপা দেওয়া হবে।